sliderস্থানিয়

বোয়ালমারীতে ৩ লাখ টাকার জমি ও পুকুর দখলের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের কালিয়ান্ড মৌজার কাইন্দোরের মাঠে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোঃ শাহাদাৎ মোল্লা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ মোঃ সবুর মোল্লা জোরপূর্বক তার জমি, পুকুর ও গাছপালা দখল করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা মোঃ শাহাদাৎ মোল্লা (পিতা: মোঃ সহিদ মোল্লা) দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এক একর সাড়ে বত্রিশ শতাংশ জমি ও পুকুর ভোগদখল করে আসছেন। তার দাবি, তার বাবা জীবিত অবস্থায় জমিটি তার নামে লিখে দেন এবং আদালতের রায়েও তিনি জমির স্বত্ব পান।

শাহাদাৎ মোল্লার অভিযোগ, একই গ্রামের মোঃ সবুর মোল্লা (পিতা: মোঃ ইদ্রিস মোল্লা) আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। বর্তমানে মামলার শুনানি চলমান থাকলেও সেই সুযোগে আওয়ামী লীগের কিছু লোকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জমিতে থাকা ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, পুকুরের মাছ লুট করা হয়েছে এবং বিভিন্ন গাছ কেটে নেওয়া হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া দখল নিশ্চিত করতে জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে মোঃ শাহাদাৎ মোল্লা বলেন, “আমি দীর্ঘ ৩৫ বছর ধরে জমি ভোগদখল করে আসছি। আমার বাবা জমি আমার নামে লিখে দিয়েছেন। আদালতের রায়েও আমি জমি পেয়েছি। এখন মামলার আপিল চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। জমির দলিল দেখে যদি আমি মালিক হই তাহলে আমাকে বুঝিয়ে দেওয়া হোক, আর যদি মোঃ সবুর মোল্লা মালিক হন তাহলে আমি জমি ছেড়ে দেব।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সবুর মোল্লার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হলো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button