sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে শহরের একটি হোটেলে সার ডিলার ও রিটেলারদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক
সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মো. ইয়াসিন আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড, বায়োপেস্টিসাইড ও ফার্টিলাইজার প্রোডাক্ট ম্যানেজার মো. আরাফাত সাদাত।

অনুষ্ঠানে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোমেনা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী ফিল্ড ক্রপ আরএসএম আরিফুল ইসলাম এবং রাজশাহী ভেজিটেবল ও বায়োপেস্টিসাইড আরএসএম মুরাদ হোসেন।

বক্তারা কৃষিতে নিরাপদ ও পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, সঠিক সার প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উত্তম কৃষি চর্চা নিশ্চিত করা গেলে খাদ্যের গুণগত মান বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের টেরিটরি ম্যানেজার মিরাজ বিল্লাহ। এ সময় জেলার বিভিন্ন এলাকার ৬০ জন সারডিলার ও রিটেলাররা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button