sliderস্থানিয়

ফরিদপুরে কুপিয়ে ৩ জনকে হত্যা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিন জনকে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯ টার দিকে ফরিদপুর  কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদারডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকার পিতা হারুন মোল্লার মানসিক ভারসাম্যহীন ছেলে আকাশ (২৮) অতর্কিত ভাবে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) ঘটনাস্থলে নিহত হয় এবং রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button