sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে ২৮লাখ মুল্যেও ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ‎৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল।

অভিযানকালে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলির মুল্য প্রায় ২৮ লাখ টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button