sliderস্থানিয়

কুড়িগ্রাম সরকারি কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল প্রফেসর আতাউল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : আজ বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল প্রফেসর আতাউল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীরা নবনিযুক্ত প্রিন্সিপালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা প্রিন্সিপালকে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তার সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে প্রিন্সিপাল প্রফেসর আতাউল হক চৌধুরী শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় ছাত্রশিবিরের নেতারা কলেজের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন ও সরকারি কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button