sliderস্থানিয়

হরিরামপুরে চায়না দুয়ারি জাল আগুনে পুড়ে ধ্বংস

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার সকাল ৮ টায় উপজেলার কান্ঠাপাড়া বাজারে চায়না দুয়ারি জাল আটক করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন উপজোলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইকরাম।

উল্লেখ্য,আটককৃত চায়না দুয়ারি জাল-৪৮ পিস ও সুতা-৫ রিম এবং যাহার বাজার মূল্য ১৫০০০০/- টাকা।
পরবর্তীতে আটককৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইকরাম মুঠোফোনে জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই কিছু অসাধু চক্র চায়না দুয়ারি জাল রেখে পালিয়ে যায়।

তিনি আরো বলেন,আমাদের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button