sliderস্থানিয়

শিবগঞ্জে আনারস চাষে ঝুকছে চাষিরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে আনারস চাষের বিপ্লব ঘটবে বলে আশা করছেন চাষী শহিদুল ইসলাম নামে এক যুবক। ইতিমধ্যে তিনি কিছু লাভবানও হয়েছেন। শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দূলর্ ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা।

সরজমিনে জমিতে গেলে শহিদুল ইসলাম জানান,ইউটিউবে ও টেলিভিষনে আনারস চাষে সফলতার সংবাদ দেখে মনে উৎসাহ জাগলে আমি কৃষি অফিসারের সাথে আলোচনা করে আনারস চাষের উদ্যোগ নিই। তারই ধারাবাহিতায় গত ০৬-০৬-২০২৪ তারিখে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ হট্টিকালচার কেন্দ্র থেকে ৩০০ এম বি দুই জাতের বারোমাসি আনারসের চারা সংগ্রহ করে কালুপুর মাঠে নিজ জমিতে রোপন করি। রোপণের সময় অল্প পরিমাণ জৈব সার ও কিছু রাসায়নিক সার ব্যবহার করা হলেও পরবর্তীতে তেমন কোনো অতিরিক্ত খরচ করতে হয়নি। তাছাড়া পোকামাকড়ের আক্রমরে তেমন কোন ঝুঁকি নেই।

শুধু শহিদুল ইসলামই নয়, শিবগঞ্জে আরো ৯ জন যুবক পরীক্ষামূলকভাবে আনারস চাষ করছেন। তারাও ভাল ফলাফল পাবেন বলে জানান। তাদের মাধ্যমেই শিবগঞ্জে আনারষ চাষের বিপ্লব ঘটবে বলে আশাবাদী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে শিবগঞ্জে আনারস চাষের সম্ভাবনা খুব বেশী। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া জানান, শিবগঞ্জে আনারস সহ বিভিন্ন ফলের চাষ বাড়ছে। বিশেষ করে আম বাগানে আম গাছের ফাঁকা জায়গায় আনারসের গাছ লাগানো যাচ্ছে এবং আমের সাথে সাথে আনারসের চাষও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে একই জমিতে আমের পাশাপাশি আনারস চাষ করে লাভবানের উজ্জল সম্ভবনা রয়েছে। আনারস চাষে উৎসাহ দিতে প্রতিটি আনারস চাষীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য উপসহকারী কৃষি অফিসারগণকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান শিবগঞ্জের মাটি আনারস চাষের উপযোগী বলে পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button