sliderস্থানিয়

মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

আবু তালহা তোফায়েল, সিলেট: সিলেটের সুনামধন্য ট্রাভেল এজেন্সি, বন্দর বাজারস্ত রংমহল টাওয়ারের মাদীনা ওভারসীজ ইন্টারন্যাশনাল সার্ভিস ২০২৬ সালের হাজীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নগরীর অভিজাত হোটেল, হোটেল মেট্রোতে।

১৫ এপ্রিল (বুধবার) দুপুর ১১টায় মাদীনা ওভারসীজের সত্ত্বাধিকারী ও মাদীনাহ হজ্ব-উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহদী হাসানের সভাপতিত্বে শুরু হয় হজ্ব প্রশিক্ষণ-২০২৬।

অর্ধশতাধিক হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন টিলাগড় পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি বুরহান উদ্দিন কাসেমী। দীর্ঘ দুই ঘন্টাব্যাপী হজ্বের রোকন ও বিভিন্ন আহকামগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেন মুফতি বুরহান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ জিয়াউর রহমান, আল-আকসার সত্ত্বাধিকারী মিজান উদ্দিন, আল-হাসানার সত্ত্বাধিকারী ফখরুল ইসলাম, মারহাবার সত্ত্বাধিকারী শাহ ইমরান আহমদ, খলিলুল্লাহ মাহবুব, আবু তালহা তোফায়েল ও সাহিদ আহমদ প্রমুখ।
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button