
জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন। দুই দিনব্যাপী এই মেলা ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা প্রকৌশলী এলজিডি রইসুল আরেফিন, গুজিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল- চন্দননগর কলেজ, আমইল আমুল্লা মন্ডল উচ্চ বিদ্যালয়, শ্রীমান্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, নিয়ামতপুর কলেজ, নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শালবাড়ি উচ্চ বিদ্যালয়, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, পীরপুর লক্ষিতাড়া ভাদরন্ড উচ্চ বিদ্যালয়, কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয় এবং রসূলপুর উচ্চ বিদ্যালয়।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।




