
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ,উদ্দীপনা,নানা রংয়ের পোশাক,ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে বৈশাখী শোভাযাত্রা পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীরা অংশ গ্রহন করেন ।
পরে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও খারুন্নাহার পপি’র সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিনের পরিচালনায় বর্ষবরণ, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বিভিন্ন লোক সঙ্গীত ও ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এ ছাড়াও সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম লোক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারি ও বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় । সঞ্চালনায় ছিলেন-সিংগাইর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক বেণী মাধব সরকার ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক।



