sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় ইস্টার সানডে উদযাপিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে ইস্টার সানডে উদযাপিত হয়েছে। এটি খ্রিস্টান ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আজ সকাল ৭টায় সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে ইস্টার সানডে বা পূণরুত্থান দিবস উপলক্ষে উপাসনা ও আনন্দ কীর্তন অনুষ্ঠিত হয়। এ উপাসনার আয়োজন করে বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ(বিএনইএলসি) ও আমনুরা লুথারেন মিশন।

ইস্টার সানডে উপাসনা পরিচালনা করেন বিএনইএলসি রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড রাজেন সরেন ও মন্ডলী পাস্টর সনাতন সরেন। সহযোগিতায় ছিলেন আমনুরা মিশন লুথারেন চার্চ এর পালক ডেভিড ধনাই হেমব্রম।

এ এসময় এখানে আমনুরা লুথারেন মিশন,মির্জাপুর,জলাহার, ঝিনাইখোর, বড়বন, চান্দলাই গ্রামসহ অন্যান্য জায়গা হতে প্রায় চার শতাধিক খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন। গির্জা শেষে সকল খ্রীষ্টভক্ত আনন্দ কীর্তন করেন। আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম জানান, আমনুরা লাুথারেন মিশনটি এ জেলার ঐতিহ্যবাহী প্রাচীন খ্রীষ্টীয় প্রতিষ্ঠান। এখানে খ্রীষ্টান ধর্মালম্বীরা প্রতি রবিবার সহ অন্যান্য দিনে উপাসনা করে থাকে। আজকের এ গির্জায় পৃথিবীর সকল মানুষের কল্যানসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু বলেন, আমরা খুবই আনন্দিত সুন্দরভাবে আজকের এই পূণরুত্থান দিন ধর্মীয় গম্ভীর্যপূর্ণভাবে পালন করতে পেরে।

আমনুরা মিশন যুব সংঘের সম্পাদক জন হেমব্রম জানান, আজকের এই মহৎ দিনে আশেপাশের কয়েকটি গ্রাম মিলে প্রত্যেক বছরের ন্যায় উপাসনা আয়োজন করা হয়। এটি ছিল অত্যন্ত ভ্রাতৃত্বের এবং মেলবন্ধনের।

যীশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণের তিন দিন পর পূণরায় জীবিত হন এবং স্বর্গারোহণ করেন। সেই উপলক্ষে এ দিনটি ইস্টার সানডে বা খ্রীষ্টের পূণরুত্থান দিবস হিসেবে পালন করা হয় পবিত্র বাইবেলের নতুন নিয়ম মথি লিখিত সুসমাচার ২৮ অধ্যায় ৬ পদে উল্লেখ আছে- “তিনি এখানে নাই; কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন; আইস, প্রভু যেখানে শুইয়াছিলেন, সেই স্থান দেখ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button