
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪ ঘটিকার সময় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকালের সংবাদদাতা জনি আহমেদ, সহ-সভাপতি ও দৈনিক মুক্ত খবরের নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির, সহ-সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জামাল হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইমরান ইসলাম, দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,সদস্য ও গণকণ্ঠ প্রতিনিধি এস আর সাকিলসহ নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন,যুগান্তর পত্রিকার প্রতিনিধি সেলিমসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্ধ।
এ সময় নবাগত ওসি মাহাবুবুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।



