sliderস্থানিয়

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন, পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি এবং জলশিরি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লংঘন করায় ১৫(১)ধারার বিধান অনুযায়ী উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো: কবির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং ৩০ মার্চ সোমবার কটিয়াদী বাসস্ট্যান্ডে জলশিরি বাস কাউন্টারে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button