
বাঘাইছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ির আমতলী ইউনিয়ন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ির আমতলী ইউনিয়ন কর্তৃক ঈদ সামগ্রী উপহার হিসাবে প্রায় শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ইসলামি ছাত্রশিবিরের বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মোঃ ইমরান হোসাইন এর সঞ্চালনায় এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য ও রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। আরো উপস্থিত ছিলেন জামায়াত কর্মী জহিরুল ইসলামসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন’ আমরা দীর্ঘ একটি ফ্যাসিবাদী আমল অতিক্রম করে এসেছি, তারা আমাদের সকল ধরনের স্বাধীনতা হরন করে নিয়েছিলো যার কারণে আমরা আপনাদের মাঝে কোনো ধরনের সহযোগিতা নিয়ে আসতে পারিনি। ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যার দরুন আমরা আপনাদের কাছে আসতে পারছি,আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। আমরা আমাদের এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাইনা। আপনারা আমাদের এই ঈদ সামগ্রী উপহার হিসাবে গ্রহণ করলে আমি নিজেদের ধন্য মনে করবো এবং দোয়া করবেন এই উপহার যেনো আগামীতে আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি।
সকলের দোয়া চেয়ে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়।




