sliderমহানগরশিরোনাম

ভূমিহীন নেতা সুবল সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঢাকা প্রতিনিধি: ভূমিহীন আন্দোলনের নেতা সুবল সরকার-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঢাকার তোপখানা রোডস্থ কেন্দ্রীয় অফিস (২৭/১১/১-এ, তোপখানা রোড, ঢাকা-১০০০)-এ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেনের সভাপতিত্বে এবং জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরুল আলম, সভাপতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন।
সভায় আরও বক্তব্য রাখেন আবদুল গফুর, সভাপতি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি; একেএম শহিদুল আলম ফারুক, সভাপতি, বিএসবিডব্লিউডব্লিউএফ; লাভলী ইয়াসমিন, সভাপতি, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; অশোক ধর, সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা; সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ; নারী নেত্রী রেহেনা বেগম ও মনোয়ারা বেগম; এবং শ্রমিক নেতা মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সুবল সরকার ছিলেন ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ের একজন সাহসী ও সংগ্রামী নেতা। তিনি সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, সুবল সরকারের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, যেখানে ভূমিহীন ও শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে মরহুম সুবল সরকারের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button