
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাত: শিবগঞ্জে উপজেলা পর্যায়ে গঠিত প্রডিউসার গ্রুপের এক্সিট প্ল্যান ও উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কবীর উদ্দীন আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। প্রশিক্ষণে প্রডিউসার গ্রুপের এক্সিট প্ল্যান ও উৎপাদনমুখী বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণে উপজেলার ৫০ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




