
মোঃ শাহ আলম,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার দৌলতপুরে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মারাত্মক সড়ক দুর্ঘটনায় ফুলচান (৭৫) এক বৃদ্ধর পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফারড করা হয়েছে । অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে জোন্তা স্টিল ব্রিজের উপর এ দুর্ঘটনাটি সংঘটিত হয় । এতে এক বৃদ্ধর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং চালক সহ অপর আরোহীসহ ২ জন আহত হয়েছেন।
গুরুতর আহত পা বিচ্ছিন্ন হওয়ার ব্যক্তির নাম মো:ফুলচান (৭৫) তার বাড়ি দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতারা গ্রামের মৃত ওয়াজ উদ্দিন শেখের ছেলে। অপরদিকে আহত আরোও ২ জন হলেন উপজেলার বৈন্যা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালাম (৬৫) ও মধুর ছেলে সাকিন (৩৫), দুর্ঘটনার পর ফুলচানের একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। অপর দুই জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় দৌলতপুর থানার ওসি কমর উদ্দিন জানান এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




