sliderস্থানিয়

কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ সন্তানের জননী কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তারই ভাতিজা মোস্তাকিম (২৩)কে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। সে একই উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া গ্রামের মো:মমিনের ছেলে। এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ মুস্তাকিমকে গ্রেফতার করে ।

গতকাল ২৭ ফেব্রুয়ারি বিকেলে ধর্ষিতার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে জানা যায় মোস্তাকিম তার ভাতিজাহয়। তার স্বামী দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। যার ফলে মোস্তাকিম দীর্ঘদিন যাবত জোরপূর্বক আমাকে ধর্ষণ করে আসছিল। এ ব্যাপারে আমি তাকে বাধা দিলে সে আমার তিন সন্তান সহ আমাকে হত্যা করার হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের প্রলোভনও ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে প্রবাসী স্বামীর পাঠানো টাকা থেকে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যায়। আমি বর্তমানে ২ মাসের গর্ভবতী এবং মোস্তাকিমের সন্তান আমার পেটে। ঘটনা জানা জানি হওয়ার ফলে আমার স্বামী আমাকে গ্রহণ করবে না বলে জানায়। এখন তার সন্তান পেটে নিয়ে আমি সমাজকে কি বলবো। ধর্ষিতা নারীর মা গণমাধ্যমকে জানান আমার মেয়েকে মুস্তাকিম নামের এই বখাটে ছেলে ধর্ষণ করেছে। আমার মেয়ের স্বামী একজন সৌদি প্রবাসী। বর্তমানে আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্তা তার গর্ভে মুস্তাকিমের সন্তান এমতাবস্থায় তার পূর্বের স্বামী তাকে গ্রহণ করবে না বলে জানায়। এদিকে মোস্তাকিম ও তাকে বিয়ে করবে না বলে জানায়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ওসি মাহবুবুর রহমান জানান ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি। মেডিকেল রিপোর্ট ও ধর্ষিতার অভিযোগে ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং অভিযুক্ত মুস্তাকিম ও তার দেওয়া জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করে। তাছাড়া মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ধর্ষিতা বর্তমানে দুই মাসের অন্তঃসত্তা। গ্রেফতারকৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button