sliderস্থানিয়

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবি সিএইচটি জোটের

পতাকা ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবি জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শান্তিচুক্তি বাতিলে লিখিত পরিকল্পনা ঘোষণা করারও আহ্বান জানিয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক থোয়াই চিং মং চাক বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী সময় পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জাতিগোষ্ঠীগুলো আজও রাষ্ট্রীয় বৈষম্য, রাজনৈতিক উপেক্ষা ও নিরাপত্তাহীনতার বোঝা বইছে।

তাঁর অভিযোগ,‘নির্বাচনের সময় এলেই জাতীয় রাজনৈতিক দলগুলো উন্নয়ন, মানবাধিকার ও গণতন্ত্রের বুলি আউড়ে যায়। অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলার প্রশ্ন এলেই দলগুলো নীরব থাকে বা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি অধিকার, সাংস্কৃতিক স্বীকৃতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ পর্যন্ত কোনো দল স্পষ্ট, সময়নির্ধারিত ও জবাবদিহিমূলক পরিকল্পনা জাতির সামনে হাজির করতে পারেনি।’

সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোট জাতীয় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ৬ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো-
১. পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জাতিগোষ্ঠীগুলোকে লিখিত, প্রকাশ্য ও বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে হবে।
২. ভূমি, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে রাজনৈতিক অবস্থান নিতে হবে।
৩. রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রীয় নিরাপত্তা, স্থানীয় জনগণের স্বার্থ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করতে হবে।
৪. নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে স্থান দিতে হবে।
৫ . পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাতিলের বিষয়ে পরিষ্কার ও লিখিত রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে হবে।
৬. পার্বত্য চট্টগ্রামে সকল বিচ্ছিন্নতাবাদী অবৈধ অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে আপসহীন অবস্থান দেখাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button