sliderস্থানিয়

সাটুরিয়ায় ফ্যাক্টরীর নিরাপত্তা দেয়াল ভেঙ্গে রাস্তা, গ্রেফতার ১৬

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর নিরাপত্তা দেয়াল ভাঙ্গার অভিযোগে ১৬ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ।

গতকাল শনিবার (২১জুন) রাতে বিভিন্ন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলার মধ্য গোলড়া ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে ১০ জন নারী ৬ জন পুরুষ কে পুলিশ গ্রেফতার করে।

শুক্রবার (২০ জুন) বিকেলে ফ্যাক্টরির নিরাপত্তা দেয়াল ভেঙ্গে ফেলে গ্রাম বাসী।
শনিবার ফ্যাক্টরির ভেতর দিয়ে বাঁশ গেড়ে টিন দিয়ে বেড়া দিয়ে রাস্তা বের করে।
পিল কোম্পানি গতকাল থানায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪০/১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করে।

পুলিশ অভিযোগের পর গোলড়া মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ নুর বক্স, ২। নুর মোহাম্মদ (৪০), পিতামৃত পানজু মিয়া, ৩। নজরুল ইসলাম (৪৫), পিতা- মোঃ আবুল হোসেন, ৪। আরফান শিকদার (৪২), পিতামৃত আনোয়ার শিকদার, ৫। রফিকুল ইসলাম (৫০), পিতামৃত বাহাজ উদ্দিন, ৬। মোঃ খোয়াজ (৫০), পিতামৃত চাঁন মিয়া, ৭। ছাহেরা বেগম (৫০), স্বামীমৃত খোরশেদ আলম ৮। লিলি বেগম (৫০), স্বামী- চাঁন মিয়া ৯। রাজিয়া বেগম (৪৮), স্বামী- আব্দুস সালাম, ১০। শাহেদা বেগম (৫২), স্বামী- শামসুল হক ১১। মমতাজ বেগম (৩৫), স্বামী আব্দুল আলিম ১২। আশাতুন বেগম (৫০), স্বামী- সাইজুদ্দিন, ১৩। রেনু বেগম (৫০), স্বামীমৃত আনোয়ার হোসেন ১৪। জাহেদা বেগম (৫০), স্বামী- আরশেদ আলী এবং ১৫। ফরিদা বেগম (৪৫), স্বামী- নুর ইসলাম
ভাগুটিয়া, দৌলতপুরের ১৬। মমতাজ বেগম (৫০), স্বামী- গিয়াস উদ্দিন।

অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, পিল কনস্ট্রাকশন কোম্পানির অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button