sliderস্থানিয়

সাটুরিয়ায় মহিলা দলের ধানের শীষের বিশাল মিছিল

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় আফরোজা খান রিতা পক্ষে মিছিল ও শোডাউন করেছে সাটুরিয়া উপজেলা মহিলা দল ।

মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজ খান রিতার পক্ষে থেকে বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে বিকেলে ৩ টার সময় মিছিল শুরু করে মহিলা দলের নেত্রীরা, মানিকগঞ্জ জেলা কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক ও সাটুরিয়া উপজেলা মহিলা দলের নেত্রী মধু মায়ার শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিলটি বালিয়াটি ইউনিয়নের সামনে দিয়ে বালিয়াট বাজার, উপজেলা মোড়, হাজীপুর চৌরাস্তা হয়ে সাটুরিয়া দিকে রওনা হয়,সাটুরিয়া বাস স্ট্যান্ডে পৌছে, সাটুরিয়া বাজারের ভেতরের গলী দিয়ে মিছিল করে সাটুরিয়া হাইস্কুল মাঠে মিছিলটি শেষ করেন মহিলা দলের নেত্রীরা ।

মিছিল শেষ মহিলা নেত্রীরা আফরোজা খান রিতা পক্ষে ধানের শীষের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন ।

সাটুরিয়া উপজেলা মহিলা দলের সদস্য সচিব ও সাটুরিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার বলেন, সাটুরিয়া উপজেলার প্রতেকটা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত মহিলা নেত্রী ও মহিলা কর্মীরা এ-ই মিছিলে অংশ গ্রহণ করেছেন, শুধু মাত্র রিতা আপাকে ভালোবেসে, আমরা রিতা আপার জন্য সাটুরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি । আমরা আফরোজা খান রিতার ও ধানের শীষের জন্য যেখানেই ভোট চাইতে যা-ই, বিশেষ করে মহিলারা ভোটাররা আবেগে আপ্লুত হয়ে পড়ছেন । ভোটাররা আরো বলেন আমারা বিগত সময়ে ভোট দিতে পারিনি এবার আমাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে আমারা আফরোজা খান রিতা কে ধানের শীষে ভোট দিয়ে, বিপুল ভোটে জয়ী করবো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button