sliderস্থানিয়

“যুগান্তরের ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রইলো” -ইউএনও নলছিটি

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব বলেছেন, “দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর আজ ২৭ বছরে পা দিয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে-এমন প্রত্যাশা রইল।”

রোববার (০১ ফেব্রæয়াারি) সকালে (১০টায়) ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে দৈনিক যুগান্তর পত্রিকার ২৭তম প্রতিষ্টবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান (হেলাল) খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ জালাল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, জামায়াতে ইসলামী বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার নায়েবে আমির মো. সাইদুর রহমান কবির ও সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান।

স্বজন সমাবেশ এবং যুগান্তরের নলছিটি উপজেলা প্রতিনিধি নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দৈনিক যুগান্তর পত্রিকার ‘স্বজন সমাবেশ’-এর নলছিটি শাখার আহ্বায়ক নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে বক্তারা বলেন, ২০২৪-এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অনন্য ভূমিকা পালন করে দৈনিক যুগান্তর। যখন বাংলাদেশের অনেক নামি-দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল তখন যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করে নিয়েছে পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে – এমন আশাবাদও ব্যক্ত করেন তাঁরা।

নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজের সঞ্চালনায় স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান, নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর-এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন তালুকদার মন, যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, নির্বাহী সদস্য নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, হাসান অরেফিন, দ্বীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. খালিদ হাসান, যায়যায়দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. মশিউর রহমান রাসেল, জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. আমিন হোসেন, মো. মাহবুবুর তালুকদার, নাঈম মল্লিক, সোহেল রানা, মশিউর রহমান খান, কৌশিক আহমেদ, শাকিল খলিফাসহ স্বজন সমাবেশের সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button