sliderস্থানিয়

সালথায় মাটি কাটার অপরাধে জরিমানা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এক্সভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবারে (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপুট্টি গ্রামে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, উপজলার খলিশপট্টি এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক্সভেটর দিয়ে মাটি কাটার অপরাধে ফিরোজ মোল্যা (৩৪) কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button