sliderস্থানিয়

সিংগাইরে কৃষি জমি রক্ষায় রাতভর মোবাইল কোর্ট, ৪ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম, সিংগাইর : ইটভাটা অধ্যুসিত মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে দিনের পরিবর্তে রাতে কৃষি জমির টপসয়েল কেটে নেয়ার অভিযোগে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৮টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী চক্র প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দিনের পরিবর্তে রাতে মাটি কেটে থাকে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি স্থানের মাটিকাটা ততক্ষনাৎ বন্ধ করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।

একই সময় বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একটি মামলায় ৪ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযান পরিচালনার সময় থানা পুলিশ, গ্রাম পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সচেতন জনগন সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button