sliderস্থানিয়

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

তপন দাস, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উত্তরের জনপদ নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা বৌদ্ধ বিহার মন্দির মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো।

প্রধান অতিথির বক্তব্যে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামকে সাধুবাদ জানাই যে তারা আমাদের উত্তরের শীতার্ত মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ভাবে শীতবস্ত্র দিয়ে সহায়তা করছে আর এই বৌদ্ধ বিহারটির যাতায়াতের জন্য যে রাস্তাটি আছে সেটি খুবেই খারাপ তাই আমি কথা দিচ্ছি যে রাস্তাটি খুব দ্রুত মেরামত করে দিব এবং বৌদ্ধ বিহারটির উন্নয়নে যা সহায়তার প্রয়োজন তা আমি আমার সাধ্য মতো করে দিব।
এসময় আরো বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবক, স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উক্ত এলাকার ৫৮ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button