
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমান ফেনসিডিল,মদ ও নীল রংয়ের দুটি প্লাস্টিকের ড্রাম সহ একজনকে আটক করেছে র্যাব।৫।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখা। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারী দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকযা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে মৃত মুনজুর হোসেনের ছেলে রিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়সল ঘরের পাশে বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ২৯৫ বোতল ফেনসিডিল ছয় বোতল ম্যাজিক মোমোন্টস ও ছয় বোতল সিগ্রামস ব্লেন্ডার্স বিদেশি মদ সহ রিপন আলিকে(৩২) হাতেনাতে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত রিপন আলিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।



