sliderস্থানিয়

শেরপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে ও দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল 

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: রাষ্টীয় শোক দিবসের শেষ দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শেরপুরে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জেলা ও উপজেলাসমুহের মসজিদে মসজিদে মরহুমা বেগম জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপি কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির নেতাগণ উপস্থিত ছিলেন। তারা বলেন দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের সেবা করার আহব্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button