sliderস্থানিয়

“হাদির আশা ছিল এদেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন আমরাও চাই দেশে পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে আসুক”- নৌপরিবহন উপদেষ্টা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, “শহীদ ওসমান হাদির আশা ছিল এদেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে আসুক। শহীদ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না।”

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সোয়া ৪ টার দিকে ঝালকাঠির নলছিটি শহীদ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করে দিয়েছি ‘শহিদ ওসমান হাদি লঞ্চঘাট’।”

নলছিটিতে পৌছেই প্রথমে শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা দেননৌ পরিবহন উপদেষ্টা।

শহীদ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম,ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো, মিজানুর রহমান, বরিশাল বিআইডবিøউটিএ-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম, পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন এর আগমন উপলক্ষে কয়েকদিন আগে বিআইডবিøউটিএ-এর অধীনে দীর্ঘদিনের অবহেলিত নলছিটির এ লঞ্চ ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ শেষ হয়। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ওসমান হাদি লঞ্চঘাটটি উদ্বোধন করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে নৌ পরিবহন উপদেষ্টার সেদিনের সফর বাতিল করা হয়। ফলে ওই তারিখে লঞ্চঘাটটি উদ্বোধন করা হয়নি।

এদিকে নলছিটির কৃতী সন্তাান বাংলাদেশের গর্ব শহীদ ওসমান বিন হাদির নামে সাবেক নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে নলছিটির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে আশা করে এলাকাবাসী। ওসমান হাদি শাহাদাতের পর জন্মভূমিতে তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে দেখছেন নলছিটির মানুষ।

ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার মৃত শরীফ আব্দুল হাদির ছোট ছেলে শহীদ ওসমান গণি হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে সোচ্চার ছিলেন তিনি।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ওসমান হাদি ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হলে প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর পূর্বে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী বীর সেনানী, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ের বীর জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির স্মরণে ফলক স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধায় নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নলছিটি শহরের বাস ষ্ট্যান্ডে এ স্মৃতি ফলক স্থাপন করে ।

এসময় শহীদ ওসমান বিন হাদির পরিবারের পক্ষ থেকে তার ছোট ভগ্নিপতি আমির হোসেন, নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী নেত্রী সাথী আক্তার, মারজান খান, ফাইজুল করিম, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, আসিফ জিয়া, সাকিব হোসেন সহ সেচ্ছাসেবী নেতা মিল্লাত খান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ অন্যান্য সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button