sliderস্থানিয়

নলছিটিতে বিএনপির ইলেন ভুট্টো ও জামায়াতের নেয়ামুল করিম মনোনয়নপত্র দাখিল করেছেন

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমাদানের শেষদিন বিকেল সাড়ে ৪ টার দিকে সহকারী রিটানিং কর্মকর্তার অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. জোবায়ের হাবিবের।

নলছিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান (হেলাল) খান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ খলিফা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সঙ্গে ছিলেন। এদিন বিকেল পৌনে পাঁচটার দিকে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিমের পক্ষে দলীয় নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটেনিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে দুপুরে ঝালকাঠি-২ আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল হোসেন, জাতীয় পার্টি (জাপা)’র কেন্দীয় নেতা এম এ কুদ্দুস খান, জাসদ (জেএসডি)’র মাসুদ পারভেজ, এনপিপির ফোরকান হোসেন, গন অধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর, মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র) ও সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র) এই ১০জন প্রার্থী ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিনের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button