sliderমহানগরশিরোনাম

ঢাকা-১৪ আসনে সাবেক এমপি মরহুম এস এ খালেক পুত্র সৈয়দ এ সিদ্দিকের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক :ঢাকা-১৪ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর মিরপুরের সাবেক এমপি মরহুম আলহাজ্ব এস এ খালেকের ছেলে সৈয়দ এ সিদ্দিক।

আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ এ সিদ্দিক মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। 

সৈয়দ এ সিদ্দিক দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্টের পতনের পর এই প্রথম তরুণরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ইতিহাসের চ্যালেঞ্জিং একটি নির্বাচন হবে এটা। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আশা করি মিরপুরের সন্তানকে মিরপুরবাসী বেছে নেবে, ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button