sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে।

অভিযানে পুলিশ দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন।

খোদাদাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ০৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকায় এই অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৯ এমএম বোর ও ৭.৬৫ এমএম বোরের দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি।

তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button