sliderস্থানিয়

সংবাদ প্রকাশের পর তোলপাড়, সরিয়ে নেওয়া হচ্ছে বালির পরিবর্তে দেওয়া লাল মাটি

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া : জাইকার অর্থায়নে কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগলিয়া–চাকবৈটা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্মাণাধীন সড়ক থেকে বালির পরিবর্তে ব্যবহৃত পাহাড়ি লাল মাটি সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার মিটারেরও বেশি দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণ প্রকল্পে শর্ত অনুযায়ী বেস ও সাব-বেস তৈরিতে মানসম্মত বালি ব্যবহারের কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড় কেটে আনা লাল মাটি ব্যবহার করছিল, যা সড়কের স্থায়িত্ব ও টেকসই মান নিয়ে প্রশ্ন সৃষ্টি করে।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নির্মাণাধীন সড়ক থেকে পাহাড়ি লাল মাটি তুলে ফেলার কাজ শুরু হয়।

এলাকাবাসীর অভিযোগ, অনিয়মটি আগে থেকেই চোখে পড়লেও তখন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সংবাদ প্রকাশের তোলপাড় শুরু হলে সংশোধনমূলক কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন, এখন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখেই সম্পন্ন হবে।

এই বিষয়ে ঠিকাদার আহমেদ কবির কাজের বিষয়ে অনিয়ম হবে না জানান।

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, রাস্তাটিতে পাহাড়ের লাল মাটি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে  কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিকাদারের লোকজন রাস্তা থেকে পাহাড়ের লাল মাটি সরিয়ে নিয়েছে। অনিয়ম হলেই ব্যবস্হা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button