
ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংনদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী নলছিটির কৃতি সন্তান শরীফ ওসমান হাদির দ্রæত আরোগ্য কামনায় ঝালকাঠির নলছিটিতে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আছর শহরের হাইস্কুল মসজীদে স্থানীয় সেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার্স অব নলছিটি এ দোয়া মোনাজাত আয়োজন করে। সংগঠনের আহবায়ক মো. শাহাদাৎ আলমের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন। এতে ভলান্টিয়ার্স অব নলছিটির সকল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত শুক্রবার(১২ ডিসেম্বর) বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



