sliderস্থানিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে বিকাল ৪টায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে হৃদয়-ভারাক্রান্ত আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য সচিব এসএম জিন্না কবীর, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন, সদস্য -নূর তাজ আলম বাহর, সদস্য -গোলাম আবেদীন কায়সার, সদস্য হাজী আব্দুল হান্নান মৃধা, সদস্য আব্দুল হক, সদস্য -এস.এম ইকবাল, সদস্য -এ্যাড.আরিফ হোসেন লিটন, সদস্য -মামুনুল হাসান, সদস্য-রফিকউদ্দিন ভূইয়া হাবু, সদস্য- নাসিরউদ্দীন আহমেদ(জাদু),হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবাদুল হক বাবুল।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা কৃষকদলের সভাপতি -গোলাম কিবরিয়া সাঈদ,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিন্না খান ও সদস্য সচিব এ্যাড.রাকিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব প্রমূখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ।

উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button