sliderস্থানিয়

হারাগাছ থানার অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার: গ্রেফতার-২

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোনসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

গতকাল (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চর চতুরা জলিলটারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন এসআই মাহাবুর রহমানের নেতৃত্বে হারাগাছ থানা পুলিশ। টাংরীর বাজার এলাকা থেকে নজরদারি শুরু করে পুলিশের দল চর চতুরা এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল যোগে চারজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং দুইজন কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা হলেন— মোঃ রেজাউল করিম (৩২) ও মোঃ বাবুল মিয়া (৩২), দু’জনই লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাসিন্দা।

গ্রেফতারকৃত রেজাউলের দেহ তল্লাশিতে তার জ্যাকেটের পকেট থেকে নীল জিপারে মোড়ানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া তার ব্যবহৃত Walton NEXG স্মার্টফোন এবং HERO HONDA-PASSION মোটরসাইকেল জব্দ করা হয়। পলাতক আসামি বাবুর রেখে যাওয়া PALSAR মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। পালিয়ে যাওয়া দুইজন হচ্ছে— মোঃ বাবু মিয়া (৩০) ও মোঃ নয়ন মিয়া (৩১)। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধৃত সব আলামত জব্দতালিকাভুক্ত করে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং–০৩, তাং ০৫/১২/২০২৫) রুজু করা হয়েছে।

হারাগাছ থানার ওসি আজাদ রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান ২৪ ঘণ্টা চলমান। অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button