sliderস্থানিয়

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আইনজীবীগণের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২০২৬ সালে নির্বাচনের আয়োজন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীগ অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন। মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মঃ মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্য সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button