sliderস্থানিয়

হারাগাছে অক্সফোর্ড স্কুলে দেরিতে আসায় প্রবেশে বাঁধা, রাস্তায় মুমূর্ষ অবস্থায় মিলল স্কুল ছাত্রের দেহ

রতন রায়হান, রংপুর: স্কুলে দেরিতে যাওয়ায় প্রধান শিক্ষক তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার পর রাস্তায় মুমূর্ষ অবস্থায় এক স্কুলছাত্রকে পাওয়া গেছে—এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় ৯টার দিকে বাঁচ্চাটি স্বাভাবিকভাবেই অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে পৌঁছায়। তবে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে স্কুলে আসায় প্রধান শিক্ষক তাকে গেট থেকে ফিরিয়ে দেন। অভিযোগ রয়েছে, শিক্ষক তাকে তিরস্কার করে বিদ্যালয়ের ভেতরে ঢুকতেও দেননি এবং দারোয়ান কে হুমকি প্রদান করেন ওই ছাত্রকে স্কুলে ঢুকতে দিলে দারোয়ান কে বরখাস্ত করা হবে বলে জানান বাঁচ্চাটির অভিভাবক ।

গেট থেকে ফিরে যাওয়ার পর দীর্ঘ সময় বাচ্চাটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা হারাগাছ মেনাজের আড্ডা তেজপাতার বাগানের সামনের রাস্তা থেকে অনুসন্ধান চালিয়ে তাকে অচেতন ও মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। সাথে সাথে অভিভাবক ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় স্কুলের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, একটি ছোট্ট শিশুকে এভাবে অপমান করে স্কুল থেকে ফিরিয়ে দেওয়া শিক্ষকতার নৈতিক ও মানবিক দায়িত্বের পরিপন্থী, এমন শিক্ষকতা জাতির জন্য কলংক ।

এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের করা হলে, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক জানান, বাঁচ্চা গতকাল দেরিতে স্কুলে আসলে তাকে ওয়ার্নিং দেয়া হয় কিন্তু আজকে বাঁচ্চা স্কুলে আসে নি তাই সে বিষয়ে তিনি কিছু বলতে ইচ্ছুক নন। স্কুলে আসলে সে বাঁচ্চার দায়ভার তিনি নিতেন যেহেতু আজকে বাঁচ্চা স্কুলে আসে নাই তাই এ বিষয়ে তিনি কিছু করতে পারবেন না।

এ ঘটনায় হারাগাছ থানায় একটা অভিযোগ দায়ের করেছেন বাঁচ্চাটির অভিভাবক ।
ঘটনাটি তদন্তে স্থানীয় শিক্ষা বিভাগ উদ্যোগ নেবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button