sliderস্থানিয়

সিংগাইরে ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

স্থানীয় সূত্র ও ব্যাংক কর্মকর্তারা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিকিউরিটি গার্ড প্রথম আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তেই ব্যাংকের মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পরে সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংগাইর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনার সূত্রপাত হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button