উপমহাদেশশিরোনাম

তামিলনাড়ুর মেয়েদের জন্য ‘আম্মা’র স্বর্ণ উপহার বাড়ল

ভারতের তামিলনাড়ুর মেয়েদের জন্য স্বর্ণ উপহারের পরিমাণ বাড়ালেন জয়ললিতা সরকার। দ্বিতীয় দফার রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এ বার আরও অকাতরে সোনা বিলির কথা ঘোষণা করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ‘আম্মা’খ্যাত জয়ললিতা। তামিলনাড়ুর ১২ হাজার ৫০০ জন কন্যার প্রত্যেককে একটি করে ৮ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা বিলি করবেন তিনি। যার জন্য সরকারের ভান্ডার থেকে ২০৪ কোটি টাকা খরচ করা হয়েছে। আগে এ পরিমাণ ছিল ৪ গ্রাম।
বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা মেয়েদের ‘বিবাহ সহযোগী’ প্রকল্পে নতুন এই সংযোজনের কথা ঘোষণা করেন। এ দিন রাধাকৃষ্ণ নগরের ৫টি পরিবারের মেয়েদের প্রত্যেকের হাতে ৮ গ্রাম ওজনের একটি করে স্বর্ণমুদ্রা তুলে দিয়ে ওই কর্মসূচীর সূচনা করেন জয়ললিতা।
স্বর্ণমুদ্রা বিলি শুরু হয়েছিল ২০১১ সালে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই এআইএডিএমকে নেত্রীর হাত ধরেই মেয়েদের বিয়েতে সাহায্য করার এই প্রকল্প চালু হয়েছিল। প্রকল্প অনুযায়ী, তখন কন্যা-পিছু ৪ গ্রাম ওজনের একটি স্বর্ণমুদ্রা এবং নগদ ২৫ হাজার টাকা দেওয়া হত। আর তারা স্নাতক স্তরের গন্ডি পেরোলে তাদের নগদ ৫০ হাজার টাকা দেওয়া হত। ২৩ মে’র আগে পর্যন্ত যারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, তারা এখনও ওই সুবিধাগুলি পাবেন। যাতে এখনও পর্যন্ত ১ লাখ ৪০ হাজার কন্যা উপকৃত হয়েছেন।
আর যারা ২৩ মে’র পরে (জয়ললিতার ফের ক্ষমতাসীন হওয়ার পর) নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাদের ভাগ্যে জুটবে বাড়তি সোনা! এ বার নগদ টাকার সঙ্গে ৪ গ্রামের পরিবর্তে ৮ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা পাবেন কন্যারা।
সূত্র: পিটিআই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button