sliderস্থানিয়

সিংগাইরে বিয়ের দাবীতে বিষের বোতল হাতে তরুণীর অবস্থান

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষন ও স্বর্ণালংকার-টাকা আত্নসাতের অভিযোগে এক তরুণের বাড়ীতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুনী।
৯ নভেম্বর রবিবার উপজেলার ধল্লা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এমনটি মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুনীকে ধর্ষন করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার আত্নসাৎ করেন।
এ ঘটনায় ভূক্তভোগী তরুনী আজ রোববার সকাল থেকে বিয়ের দাবীতে জিসানের বাড়ীতে বিষের বোতল হাতে অনশন করছেন।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।
লিখিত অভিযোগ দায়ের করা হলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button