
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্চ,রাজবাড়ী,ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সুফলভোগী অর্ধশতাধিক খামারী পরিবারের মাঝে একশতাধিক ছাগল বিতরন করা হয়।
২৮ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১০ টায় উপজেলার আন্ধারমানিক পদ্মারপাড়ে সুফলভোগী খামারিদের মাঝে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ড. মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলামের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকতা এসএম ইলিয়াস হোসেন ও প্রানিসম্পদ মাঠ সহকারী মনোরঞ্জন হালদার প্রমূখ।
উল্লেখ্য, দূর্গম চরাঞ্চলের ৪টি ইউনিয়নের মধ্যে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।




