
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপি শিবগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক্স, মেডিসিন ও গাইনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধা দেয়া হয়। এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। সেই জায়গা থেকে দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও মোসলেম উদ্দিন প্রমূখ।




