
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরেহি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন (পদ স্থগিত) । শবিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের নলবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রæত এ্যাম্বুলেন্সে করে তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিমে) হাসপাতালে পাঠানো হয়। সেখানের নেয়ার পরই জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন নিহত নাসিম উদ্দিন আকন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যান। স্থানীয়রা কর্দমাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাসিম আকনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়া উদ্দীন হায়দার, কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক নান্নু, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব আ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকত। নাসিম আকনের মৃত্যুর খবরে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ কান্নায় ভেঙে পড়ে সর্বস্তরের মানুষ। রাজাপুর উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসাস্থল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক। আগামীকাল রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, “সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইন সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”




