sliderস্থানিয়

মানিকগঞ্জে সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র সিরাতুননবী (সঃ) উপলক্ষে মানিকগঞ্জে সিরাত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে সরকারি দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ ইসলামী হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৫শত শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগীতায় লিখিত পরীক্ষা অংশ গ্রহন করে। 
জেলার ২০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকা অংশগ্রহন করেন। জেলায় মোট ৭টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। 

এসময় মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে কেন্দ্রে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান,  জামায়াতে ইসলামী উত্তরের সহকারী পরিচালক ও ইসলামী হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, ইসলামী হাসপাতালের কার্যকারী পর্ষদের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, হাসপাতালের ইনচার্জ ফরিদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধরণ সম্পাদক শাহানুর ইসলাম, কামীল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সরকার মাসুদুর রহমানসহ বিভিন্ন কলেজ স্কুল,মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

এসময় আয়োজকগন জানান, ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) পবিত্র সিরাতুননবী(সঃ) নিয়ে প্রতি বছর সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত এতে করে শিক্ষার্থীরা নবী করিম (সঃ) এর জীবন সম্পর্কে জানবে ও সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে বলে জানান তারা।

কুইজ প্রতিযোগিতায় আগামী শনিবার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুরষ্কার হিসেবে থাকবে ১ম পুরষ্কার ২৫ হাজার টাকা, ২য় পুরষ্কার ২০ হাজার টাকা তৃতীয় পুরষ্কার ১৫ হাজার ও ১০/৮  হাজার টাকাসহ বিজয়ীদের মাঝে ইসলামী ব্যাংক হাসপাতালর চিকিৎসা কার্ড প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button