sliderস্থানিয়

সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে খোয়াড় গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে খোয়াড় মাদ্রাসা মাঠে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। 

আটঘর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ছামাদ মাতুব্বর, যুবদল নেতা মাহফুজ খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, বিএনপি নেতা কাওছার মাতুব্বর, আটঘর ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক লোকমান ফকির, বিএনপি নেতা আনিচ মেম্বার, বিএনপি নেতা আহাদ, জাহাঙ্গীর যুবদল নেতা মুজাফফর প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হৃদয় ফুটবল একাডেমি একাদশ বনাম রাউফ স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা কাওছার মাতুব্বরের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button