sliderস্থানিয়

ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণসংযোগ

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০৬ অক্টোবর (সোমবার) বেলা ১১ ঘটিকায় ধামইরহাট বাজার নিমতলী থেকে গণসংযোগ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্দোগে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমীর, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক গণসংযোগ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা রেজোয়ান হোসেন, পৌর শাখার আমীর মাওঃ ইসমাইল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আমীর মাওঃ ইউনুছার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করে এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন ও আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গনসংযোগ শেষে বিকেল ৫ টায় ধামইরহাট বাজারের নিমতলী মোড়ে দাড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় পথসভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button