
কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে একটি নৌকা জব্দ ও দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়ছে।
রবিবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন এর নেতৃত্বে উপজেলার যমুনা নদীতে অভিযান চালানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মৌসুমি ১টি নৌকা জব্দ ও দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।




