sliderস্থানিয়

কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

তপন দাস, নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
‎
‎গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত সুজন (২২) বড়ভিটা কামারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার সোনাতন চন্দ্র রায় এবং মাতার মৃত পুতুল রানী।
‎
‎দুর্ঘটনায় আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে তাঁরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
‎
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button