
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখনো নাগরিকদের জন্য বাসযোগ্য হয়ে উঠেনি। তিনি শুক্রবার বিকেলে মহানগর উত্তর এবি পার্টি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আজ ৩ অক্টোবর শুক্রবার এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের দিনব্যাপী কর্মশালা সদস্য সচিব সামিউল ইসলাম সবুজের উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির শ্যাডো বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার সাইয়েদ বাকী বিল্লাহ ও ডাকসু’র সাবেক জিএস প্রবীণ রাজনীতিবিদ নাজমুল হুদা খান।
প্রধান অতিথির বক্তৃতায় মজিবুর রহমান মঞ্জু বলেন,
রাজনীতি মানে স্বপ্ন দেখা, এবি পার্টি এমন একটা রাষ্ট্র বানাতে চায় যেখানে বৈষম্য থাকবে না। গবেষণা ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টি জনগনের সমস্যা সমাধানে । কোন ধর্মীয় মোড়কে নয় সমস্যার সমাধান করার জন্য ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতায় যাওয়ার সহজ উপায় হল নির্বাচন। দরকার। মানুষ যখন বুঝবে এবি পার্টি নাগরিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে তখন জনগণ এবি পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।
বিশেষ অতিথির বক্তৃতায় এবি পার্টির ছায়া কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান বলেন, এবি পার্টি পরিকল্পনা ও পরামর্শের মাধ্যমে পলিসি তৈরি করে যেকোন সমস্যা সমাধানের জন্য সম্মিলিত ঐক্য গড়ে তুলতে চায়। যে কোন ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করাই রাজনীতি ।
ব্যারিস্টার সাইয়েদ আব্দুল্লাহিল বাকী সংগঠকদের উদ্দেশ্যে বলেন, নাগরিক হিসেবে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এবি পার্টি জনগনের অধিকার নিয়ে কাজ করছে। আপনাদের মাধ্যমে আগামীর যে বাংলাদেশ নির্মাণ হবে সেদিন বিদেশে পড়তে গিয়ে সেখানে কেউ থাকবে না, দেশে ফিরে আসবে।
ডাকসু’র সাবেক জিএস নাজমুল হুদা খান বলেন, রাজনীতি হতে হবে গণ মানুষের রাজনীতি। তৃণমূল পর্যন্ত এটা ছড়িয়ে দিতে হবে। নতুন দল হিসেবে এবি পার্টির অপার সম্ভাবনা রয়েছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর উত্তর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, ইঞ্জিনিয়ার গাজী ছাবের আহমেদ ও সংগঠক জাকির হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বাবু ও মাসউদ ইসলাম প্রমুখ।




