sliderস্থানিয়

ঝিনাইগাতীতে স্বাধীনতার ৫৪ বছরেও নির্মিত হয়নি সেতু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: স্বাধীনতার ৫৪ বছরেও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের মালিঝি নদীর ওপর একটি সেতু নির্মিত না হওয়ায় নদীর ২ পাড়ের কমপক্ষে ৯ গ্রামের হাজারো মানুষের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিশ্বাস্য হলেও সত্য যে, এই যুগে ও তাদের যোগাযোগের ভরসাই শুধু একটি মাত্র বাঁশের সাকো! তাও আবার ফি- বছর বর্ষা কালে পাহাড়ি ঢলে ভেঙে যায়। ফলে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মালিঝি নদীর ২ পাড়ের বিশেষ করে জিগাতলা, চকপাড়া, হাতিবান্দা নিজপাড়া, ঘাগড়া সরকারপাড়া, প্রধানপাড়া, মোল্লাপাড়া, মোনাঘোষা, মধ্য হাতিবান্দা ও পাগলারমুখ গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভাঙা নরবরে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারে সীমাহীন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী ছাড়া ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন মুমুর্ষ রোগী এবং গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার সময় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষায় ঝুঁকি আরও বেড়ে যায় কয়েক গুণ।

স্থানীয়রা জানান, একদিকে নেই গাড়ী যাতায়াতের সেতু অপরদিকে নেই রাস্তাঘাট! এই সমস্যার কারণে এই এলাকায় কেউ আত্মীয়তা করতে ও চায়না। অথচ নদীটির ওপর একটি সেতু নির্মাণ করা হলে এই এলাকার গ্রামাঞচলের শিক্ষার্থী, কৃষক, নারী-পুরুষসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে অভিঙগমহলের ধারণা। শুধু তাই নয়, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেতুটি বিশেষ ভূমিকা রাখবে।

এব্যাপারে হাতীবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমি বারবার দাবি জানিয়ে আসছি। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য। কিন্তু ফলোদয় হচ্ছে না। অথচ জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে বলেন, “আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলব। এখানে যাতে স্থায়ী সমাধান হয়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button